সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন নাছিমা মুকাই আলী

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন নাছিমা মুকাই আলী

বিশেষ প্রতিবেদক, সময়নিউজবিডি টুয়েন্টিফোর
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের যাচাই বাছাইয়ে নির্দলীয় চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট নারী নেত্রী নাছিমা মুকাই আলীর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন। 
বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাইকালে এ সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদুল ইসলামের কার্যালয় সূত্রে জানা যায়, নির্দলীয় প্রার্থী নাছিমা মুকাই আলী তার হলফনামায় স্থাবর সম্পত্তির ঘরে স্বামীর সম্পত্তির পরিমাণ উল্লেখ করেননি। এ মর্মে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।


এদিকে অবৈধভাবে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে দাবী করে নির্দলীয় প্রার্থী নাছিমা মুকাই আলী বলেন, আমি যদি তথ্য গোপন করতাম তাহলে আমার স্বামীর সম্পত্তির বিবরণ রিটার্ন জমা দিয়েছি। হয়তো হলফনামায় টাইপিং মিসটেক হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপিলে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করবে। 
তিনি তার নির্বাচনী প্রচার প্রচারনায় নিয়োজিত কর্মী সমর্থক ও সম্মানিত ভোটারদের বিচলিত না হওয়ার আহবান জানিয়ে বলেন, ইনশাল্লাহ আমার মনোনয়নপত্র আপিলে বৈধ হিসেবে রায় পাবো। নাছিমা মুকাই আলী বলেন, আমাকে নির্বাচন থেকে সরাতে একটি মহল এই ষড়যন্ত্র করছে। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আইনি প্রক্রিয়ায় আমার মনোনয়নপত্র বৈধ ঘোষনা হবেই। 

ইনাম/ সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                            

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com