সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
উখিয়ার রোহিঙ্গা ও শ্রমবাজার ইস্যুতে ৬ দিনের সফরে আসছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান

উখিয়ার রোহিঙ্গা ও শ্রমবাজার ইস্যুতে ৬ দিনের সফরে আসছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান

নুরুল বশর মানিক, কক্সবাজার প্রতিনিধি 

ছয় দিনের সফরে ১৯ ফেব্রুয়ারী বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান। এই সফরে বৈঠক রোহিঙ্গা ও ও শ্রমবাজার ইস্যুতেও কর্মসূচি রয়েছে এম কুলাসেগারানের। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন তিনি।এছাড়া আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে শ্রমবাজার ইস্যুতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক।
যদিও এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছিলেন, ২৪ তারিখে দু’দেশের যৌথ ওয়ার্কিং গ্রপের বৈঠক অনুষ্ঠিত হবে। তবে সেই বৈঠকে আসছেন না মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান।
২১ ফেব্রুয়ারিও দিনব্যাপী কক্সবাজারের উখিয়ায় এমএফসি’র কর্মসূচিসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে এম কুলাসেগারানের এবং ২২ ফেব্রুয়ারি সকালে কক্সবাজার থেকে ঢাকায় ফিরে সকাল সাড়ে ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন এম কুলাসেগারান। বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হবে বলেও একটি সূত্রে জানা গেছে। বিশেষ করে অভিবাসন ব্যয় এবং কোন পদ্ধতিতে কতোগুলো রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারবে সে বিষয়টি বৈঠকে চুড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে।সফরের শেষ দিন ২৪ ফেব্রুয়ারি প্রবাসী ক্যলাণ মন্ত্রণালয়ে দু’দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। ছয় দিনের এই সফর শেষ করে ২৪ তারিখ রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে উড়াল দিবেন মন্ত্রী এম কুলাসেগারান।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com