সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
নতুন সদর সার্কেল হিসেবে যোগদান করলেন মোজাম্মেল হোসেন রেজা

নতুন সদর সার্কেল হিসেবে যোগদান করলেন মোজাম্মেল হোসেন রেজা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি    

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ মোজাম্মেল হোসেন রেজা। 
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছলে পুলিশের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।যোগাদানকালে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। 
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন)  মোঃ আলমগীর হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন, ওসি তদন্ত শাহজাহান, ইন্সপেক্টর (অপারেশন) ইশতিয়াক আহমেদ, ০২নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সোহাগ রানাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
এদিকে এর আগে মোঃ মোজাম্মেল হোসেন রেজা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দায়িত্ব পালন করেন। 

উল্লেখ্য, মোঃ মোজাম্মেল হোসেন রেজা পটুয়াখালী জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের সন্তান। তিনি ৩১তম বিসিএস এ সফলতার সহিত উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com