সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
আইনমন্ত্রীর মাতার মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাবের শোক

আইনমন্ত্রীর মাতার মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাবের শোক

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা জাহানারা হক (৮৬) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৮ এপ্রিল) ভোর পৌনে ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।  

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সাংবাকি ক্লাব নেতৃবৃন্দ। জাতীয় সাংবাকি ক্লাব কেন্দ্রীয় সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস স্বাক্ষরিত এক শোক বার্তায় একথা জানানো হয়েছে।

জাতীয় সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান পামেন, সাংগঠনিক সম্পাদক বি. এম. সাগর, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সদস্য মিতু মেহজাবিন ও তাহমিনা আক্তার তনু মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিদাতারা বলেন- মরহুমা জাহানারা হক সমাজ সেবায় অসামান্য অবদান রেখেছেন। একজন আদর্শ নারীর দৃষ্টান্ত হিসেবে জাহানারা হক প্রতিষ্ঠিত ছিলেন। সমাজ সেবায় তার অবদান অক্ষয় হয়ে থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com