সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সিঙ্গারবিলের খিরাতলায় তানভীর ভুইয়ার নৌকা প্রতীকের সমর্থনে আলোচনা সভা

সিঙ্গারবিলের খিরাতলায় তানভীর ভুইয়ার নৌকা প্রতীকের সমর্থনে আলোচনা সভা

বিজয়নগর প্রতিনিধি, সময়নিউজবিডি

আসন্ন পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্জ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়ার সমর্থনে সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা গ্রামবাসীর উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (০৭ জুন) বিকেলে খিরাতলা গরুর বাজার মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্জ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়া বলেছেন, বিগত পাঁচ বছর আপনার সুখে দুঃখে যেভাবে পাশে ছিলাম আগামী দিনেও আপনাদের পাশে থাকতে চাই। বিগত দিনে আমার কাজের মাধ্যমে যদি কারো মনে কোন কষ্ট দিয়ে থাকি সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী ১৮ জুন উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
তানভীর ভুইয়া আরো বলেন, বর্তমান সাংসদ আমাদের বিজয়নগরবাসীর একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভজন ব্যক্তিত্ব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর নেতৃত্বে উপজেলার সকল উন্নয়ন কাজে পাশে থেকে সহযোগিতা করেছি। তিনি বলেন বিজয়নগরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন (সিমনা ব্রাহ্মণবাড়িয়া) শেখ হাসিনা সড়কের কাজ ইতিমধ্যে ৯০% শেষ হয়েছে। এছাড়াও রামপুর মনিপুর সড়ক, শতভাগ বিদ্যুতায়ন, স্কুল কলেজ, মসজিদ – মাদ্রাসা, গির্জা -মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন সহ একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।  
সিঙ্গারবিল ইউপি আ’লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন প্রান্তুস, সিঙ্গারবিল ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফি উদ্দিন বাবুল চৌধুরী, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক হাজী মোঃ রাসেল খান, সহ সভাপতি আল আমিন, সিরাজুল ইসলাম মেম্বার। 
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এনামুল হক খোকন, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী রাব্বি, সাদ্দাম হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সাধারন জনগন।    


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com