সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বেসরকারিভাবে সর্বপ্রথম ব্রাহ্মনবাড়িয়ায় করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন

বেসরকারিভাবে সর্বপ্রথম ব্রাহ্মনবাড়িয়ায় করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) সনাক্তের জন্যে বেসরকারিভাবে সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ায় করোনা (COVID-19) পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে।   
বুধবার (১০ জুন) দুপুরে শহরতলীর ঘাটুরাস্থ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এ করোনা সনাক্তকরণ পরীক্ষা RTR PCR for COVID-19 এর কার্যক্রম শুরু হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক নেতা ডাঃ আবু সাঈদ করোনা ল্যাব এর বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ জেলার সবকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নমুনা সংগ্রহ করা হলেও জেলায় কোন পিসিআর ল্যাব না থাকায় সংগ্রহীত নমুনা গুলোকে ঢাকায় প্রেরণ করা হয়। নমুনা পাঠানোর তিন থেকে পাঁচদিন পর ঢাকা থেকে রিপোর্ট আসে সিভিল সার্জন কার্যালয়ে।  

ডাঃ আবু সাঈদ আরো বলেন, ইতিমধ্যে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। যদি আজকের মধ্যে বাকি কাজ সম্পন্ন করা যায় তাহলে আগামীকাল বৃহস্পতিবার থেকে নমুনা পরীক্ষার কাজ শুরু করতে পারবো। তিনি বলেন, দুই থেকে তিন ঘন্টার মধ্যে রিপোর্ট ডেলিভারি দেওয়া যাবে এবং সরকার নির্ধারিত সাড়ে তিন হাজার টাকায় করোনা ভাইরাস পরীক্ষা করা যাবে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com