সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
জুম্মা নামাজের পর মসজিদে তােবারক বিতরণ নিয়ে তর্কবিতর্ক।। নিহত-০১

জুম্মা নামাজের পর মসজিদে তােবারক বিতরণ নিয়ে তর্কবিতর্ক।। নিহত-০১

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুম্মা নামাজের পর মসজিদের ভিতরে তোবারক বিতরণকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে তর্কবিতর্কের জেরধরে মারধরের ঘটনায় হেবজু মিয়া (৫১) এক ব্যক্তি নিহত হয়। 
শুক্রবার (০৩ জুলাই) জুম্মা নামাজের পর নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের আহম্মদপুরে এ ঘটনাটি ঘটেছে। নিহত হেবজু মিয়া ঐ গ্রামের মনু মিয়ার ছেলে। 
পুলিশ স্থানীয়রা জানায়, শুক্রবার জুম্মা নামাজের পর নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের আহাম্মপুর গ্রামের সরকার বাড়ি জামে মসজিদে মুসল্লীদের মধ্যে তোবারক বিকরণ করছিলেন একই গ্রামের মামুন সরকার নামে এক ব্যক্তি। এসময় তোবারক নিতে আসা মুসল্লীদের ভীড় লক্ষ্য করা যায়। মুসল্লীদের ভীড় দেখে মামুন সরকারের চাচাতো ভাই হেবজু মিয়া তাকে দ্রুত তোবারকগুলো বিতরণ করতে বলেন। এ নিয়ে হেবজু মিয়া ও মামুন সরকারের মধ্যে তর্কবিতর্ক হয়। তর্কবিতর্ক শেষে তারা দুজনেই বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর পূণরায় দু’জনের মধ্যে বাকবিতন্ড শুরু হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এতে হেবজু মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
এ বিষয়ে নবীনগর থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।                               ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com