সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরধরে কসবায় ইজিবাইক চালক খুন

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরধরে কসবায় ইজিবাইক চালক খুন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হাতে খুন হয়েছে ওবায়দুল হক নিরব-(২২) নামে এক যুবক। গত সোমবার রাতে উপজেলার বাদৈর ইউনিয়নের বর্ণি গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত নিরব বর্নি গ্রামের মোঃ হারুনুর রশিদের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 

এলাকাবাসী, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বর্নি গ্রামের হারুনুর রশিদের সাথে তার ভাই মোঃ সামছু মিয়ার দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। প্রায় ১ মাস আগে সালিশের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়।
গত সোমবার সন্ধ্যায় নিরব চাচাতো ভাইদের সাথে রাগ করে বাড়ির একটি সীমানা খুঁটি তুলে ফেলেন। এনিয়ে নিববের বাবা তাকে গালমন্দ করে চাচা সামসু মিয়ার কাছে মাফ চাইতে বলেন। বাবার কথামতো নিরব চাচার কাছে মাফ চাইতে গেলে তার চাচা-চাচি ও চাচাতো ভাইয়েরা  মিলে তাকে বেদম মারধোর করে এক পর্যায়ে ইজিবাইকের ভাঙ্গা কাচের টুকরো দিয়ে নিরবের বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মোঃ মিজানুর রহমান বলেন, সীমানা নিয়ে বিরোধের জেরে নিরব খুন হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com