সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক ও অটোরিকসার মুখোমুখী সংঘর্ষে আরফজ আলী-(৪৬) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছে।  গতকাল সোমবার ভোরে উপজেলার কুন্ডা ইউনিয়নের নূরে মদিনা জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকসার এক যাত্রী আহত হয়েছে। পুলিশ ট্রাক চালক, হেলপারসহ তিনজনকে আটক করেছে।
নিহত আরফজ আলী উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। আহত সানু মিয়া একই গ্রামের মৃত আলী রহমানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল সোমবার ভোরে কুন্ডা ইউনিয়নের নূরে মদিনা জামে মসজিদের সামনে একটি অটোরিকসা ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকসা চালক আরফজ আলী মারা যায়।
আহত সানু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ও নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘাতক ট্রাকের চালক ফারুক মিয়া এবং তার দুইজন সহকারী আব্দুল মিয়া ও সুজন মিয়াকে আটক ক েরছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com