সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পর্শে রিমন চৌধুরী- (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার কাইমপুর গ্রামে এ ঘটনা ঘটে । নিহত রিমন চৌধুরী কাইমপুর গ্রামের মোঃ মোজাম্মেল চৌধুরীর ছেলে। সে কাইমপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ছিলো। 
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় রিমন তার বাড়ির ছাদে উঠে টেলিভিশনের এন্টিনার এলোমুনিয়ামে তার সংযুক্ত করার সময় ছাদের ডিস লাইনে বিদ্যুৎ চলে আসলে  সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দীর্ঘক্ষন ছাদ থেকে ফিরে না আসায় রিমনের মা ছাদে গিয়ে দেখে তার ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছে। মায়ের আর্তচিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা গিয়ে দেখতে পান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিমন মৃত অবস্থায় পড়ে রয়েছে।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হওয়ার বিষয়টি জেনেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com