সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষ।। আহত-৩০

সরাইলে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষ।। আহত-৩০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) সাড়ে ৬ টার দিকে উপজেলা সদরের উচালিয়াপাড়া ও সৈয়দটুলা এলাকার দুই যুবকের মাঝে বাকবিতন্ডাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে।
জানা গেছে, বিকেলে হাসপাতাল মোড়ে উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারন সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি চলছিল। এসময় উচালিয়াপাড়া ও সৈয়দটুলা এলাকার দুই যুবকের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে এ নিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত ৮টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে।
এদিকে ঘটনা নিরসনে পুলিশের সরাইল সার্কেল তপন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শারমিন বেগম, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম ও সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি শান্ত আনতে চেষ্টা করছেন।
এ বিষয়ে পুলিশের সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান, সংঘর্ষ থামাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থতি নিয়ন্ত্রতের চেষ্টা করছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com