সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মালিকানাধীন টি.এ.রোডের কালীবাড়ি মোড় থেকে শিমরাইলকান্দি গ্যাসফিল্ড পর্যন্ত গুরুত্বপূর্ন সড়কটি সংস্কার করার দাবিতে রোববার মানববন্ধন করেছে শিমরাইলকান্দি ও নিউ মৌড়াইল এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে কালীবাড়ি মোড়ে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হাজী মোঃ ইদ্রিস মিয়া, আশরাফুল হাসান তপু, মোঃ আলাল মিয়া, মোঃ শাকিল ভূইয়া, শামীম আহমেদ, জাকির মাহদিন, সালাউদ্দিন মোল্লা, শাহীন মৃধা, মোঃ নাঈম, মোকারম হোসেন আদি, এস.আর আহমেদ সাজিদ, রাফা ইসলাম জ্যোতি  প্রমুখ।
মানববন্ধননে বক্তারা বলেন, শহরের গুরুত্বপূর্ন এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বর্তমানে জরাজীর্ন ও ঝঁুকিপূর্ন হয়ে জনগনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের বড় বড় 
গর্তগুলোকে যানবাহনের চাকা ঢুকে ছোট-খাট দুর্ঘটনা ঘটে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শহরের কান্দিপাড়া, পাওয়ার হাউজরোড, শিমরাইলকান্দি ও নিউ মৌড়াইলের লোকজন চলাচল করে। কিন্তু রাস্তাটি কঙ্কালসার হয়ে যাওয়ায় এলাকাবাসী জীবনের ঝঁুকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। বক্তারা অবিলম্বে রাস্তাটি সংস্কার করে এলাকাবাসীর দুভোর্গ দূর করার আহবান জানান। নতুবা কঠোর কর্মসূচী দেয়ার আল্টিমেটাম দেন তারা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com