সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নাসিরনগরে এক ভুয়া চিকিৎসক আটক।। ৩ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নাসিরনগরে এক ভুয়া চিকিৎসক আটক।। ৩ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বড় বাড়ির মনির মিয়ার ঘর থেকে এক ভূয়া ডাক্তারকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতে তিন মাসের জেল ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের জেল প্রদান করা হয়েছে। ওই ভূয়া ডাক্তারের নাম মোঃ আমিন খাঁন, তার বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার পাড়সিংড়া গ্রামে এবং তার বাবার নাম মোঃ সাবদুল খাঁন বলে জানা গেছে। আমিন খাঁন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহাম্মদ পলক এমপির স্বাক্ষর জাল করে ভূয়া প্রত্যায়ন পত্র তৈরী করে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রায় দুই বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে রোগীদের সাথে প্রতারনা করে আসছে। আমির খাঁন জানায় সম্প্রতি তারা ছয় জনের একটি টিম ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে বিভিন্ন গ্রামের রোগীদের সাথে চিকিৎসার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে এমন প্রতারনার কাজ করে যাচ্ছে। ৮ অক্টোবর ২০২০ রোজ বৃহসপতিবার বেলা ১২ ঘটিকার সময় আশুরাইল বড় বাড়ির মনির মিয়ার প্রতিবন্ধী মেয়েকে চিকিৎসা করে সুস্থ্য করার কথা বলে ৫ হাজার টাকা দাবী করে। এ সময় মনির মিয়া বিষয়টি এশিয়ান টিভির সাংবাদিক মোঃ আব্দুল হান্নানকে মোবাইল ফোনে জানাইলে তিনি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আসরাফি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার অভিজিৎ রায় কে অবগত করেন। ডাক্তার অভিজিৎ রায়ের নির্দেশে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাইফুল ইসলাম, সাংবাদিক আব্দুল হান্নান ও আমিনুল ইসলাম আহাদ ঘটনাস্থলে গিয়ে ভূয়া ডাক্তার আমির খাঁনকে হাতেনাতে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেড তাহমিনা আক্তার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভূয়া ডাক্তার আমির খাঁনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেড় বছরের জেল ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল প্রদান করেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com