সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতিকালে নারীকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতিকালে নারীকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসতঘরের সিদকেটে ডাকাতিকালে রেজিয়া নামে এক নারীকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন দণ্ডাদেশ ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ দণ্ডাদেশ প্রদান করেন। 
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জগন্নাথপুর পূর্বপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে আল আমিন, নান্নু মিয়ার ছেলে জান্নাত মিয়া, হোসেন পাঠানের ছেলে সোহেল পাঠান ও একই উপজেলার ব্রাহ্মণমোড়া গ্রামের আবুল কাসেমের ছেলে মোঃ ইব্রাহীম। রায় ঘোষণাকালে জান্নাত ও সোহেল বাদে বাকী দু’জন আদালতে উপস্থিত ছিলেন। 
মামলা এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৫ ইং সনের ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহ আলমের বসতঘরে সিদকেটে আল আমিন, জান্নাত, সোহেল ও ইব্রাহীম সহ অজ্ঞাতনামা ৩/৪ ভেতরে ঢুকে। এসময় তারা হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে রেজিয়াকে হত্যা করেন। 
এদিকে রেজিয়াকে হত্যার পরদিন তার ভাই আবুল খায়ের বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই আল আমিনকে গ্রেপ্তার করেন পুলিশ। পরে ঐ বছরের ২৩ সেপ্টেম্বর আল আমিন নিজের দোষ স্বীকার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে সে হত্যার ঘটনার সাথে জান্নাত, সোহেল ও ইব্রাহীম জড়িত আছে বলে জানান। পরে দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা চারজন আসামির নামে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দায়ের করেন।  
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com