সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ধর্ষণের পর শ্যালিকাকে শ্বাসরোধে হত্যা মামলার আসামি নাঈম আটক

ধর্ষণের পর শ্যালিকাকে শ্বাসরোধে হত্যা মামলার আসামি নাঈম আটক

সময়নিউজবিডি রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে অচেতন করে শ্যালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত নাঈম ইসলামকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ জুন) ভোরে সদর উপজেলার তালশহর (পূর্ব) ইউনিয়নের অষ্টগ্রাম থেকে তাকে আটক করেন পুলিশ।
পুুুলিশের জিজ্ঞাসাবাদে নাঈম জানিয়েছে ধর্ষণের সময় চিৎকার করায় তামান্নাকে হত্যা করা হয়। অভিযুক্ত নাঈম সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের শালগাঁও গ্রামের মৃত বসু মিয়ার ছেলে।
পুলিশ আরো জানান, গত ১৭ জুন তামান্না তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। গত ১৯ জুন রাতে স্ত্রী স্মৃতি আক্তার ও শিশু কন্যা জান্নাতকে আমের জুস খাইয়ে অচেতন করার পর তামান্নাকে ধর্ষণ করে তার দুলাভাই নাঈম। ধর্ষণের সময় তামান্না চিৎকার শুরু করায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে নাঈম। পরদিন ২০ জুন সকালে নাঈমের স্ত্রী স্মৃতি আক্তার গ্রামের এক সর্দারকে ডেকে আনলে নাঈম পালিয়ে যায়।

পালিয়ে যাওয়ার পর নাঈম অষ্টগ্রামে তার মামা শফিক মিয়ার বাড়িতে গা ঢাকা দেয়ার চেষ্টা করছিল। সোর্সের মাধ্যমে নাঈমের অবস্থান সম্পর্কে জানতে পেরে তার মামার বাড়িতে ঢোকার সময় পুলিশ তাকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বলেন, নাঈম আমাদের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে। আমরা আশা করছি সে আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে।

ইনাম /সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com