সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর পারাবত ট্রেনে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর পারাবত ট্রেনে আগুন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ঢাকা সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগি ভস্মীভূত হয়েছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল পৌঁনে ৯ টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। 

জানা যায়, আজ বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আসলে ট্রেনটির মাঝামাঝি একটি বগিতে (পাওয়ার কার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সকাল পৌনে ১১টায় অগ্নিকান্ডে ভস্মীভূত বগিটি সড়িয়ে প্রায় দুই ঘন্টা পর ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে ছেড়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মোঃ মঈনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।          

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                                           

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com