সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
অবশেষে আবদুন নূর তুষারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা

অবশেষে আবদুন নূর তুষারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

দেশের অসংখ্য গুণী ব্যক্তিদের জন্মভূমি, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম পটভূমি সহ প্রাকৃতিক সম্পদের জনপদ ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ফেসবুকে কটাক্ষকারী চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নূর তুষারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল হোসেন রুবেল। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আবদুন নূর তুষারকে প্রধান আসামী করেন মামলা দায়ের করেন তিনি। 
মামলায় চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নূর তুষারকে প্রধান আসামী করে ডাঃ আবদুন নূর  তুষারের ফেসবুক পোস্ট শেয়ারকারী অজ্ঞাত আরো ৬৩৬ জনকে আসামী করা হয়েছে।   মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ২০২০ ইং রোজ সোমবার সন্ধ্যা ৬ টায় চিকিৎসক আবদুন নূর তুষার তার ফেসবুক আইডি থেকে ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেন। সেখানে তিনি লিখেন আজ ২০.০৪.২০২০ ইং শহীদ জিয়া মেডিকেল কলেজ, বগুড়ায় করোনা ভাইরাস কুভিড-১৯ পরীক্ষার আরটি পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়। সামাজিক দূরত্বের নমুনা দেখুন। পুরো দেশটাই বি-বাড়িয়া বলদ বাড়িয়া। ডাঃ তুষার কোনো কারণ ব্যতীত এবং অনুল্লেখে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বি-বাড়িয়া মর্মে বিকৃত উচ্চারণে উপস্থাপন করে আইন ভঙ্গ করেছেন বলে এজাহারে উল্লেখ করেন। এজাহারে আরো অভিযোগ করা হয়, ডাঃ তুষার তার ফেসবুক পোস্টে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩২ লাখ মানুষের মনে ক্ষোভ ও উত্তেজনা উসকে দিয়েছেন। এ পোস্টের কারণে যে কোন সময় যে কোন স্থানে ব্রাহ্মণবাড়িয়ার সন্তানদের বিবাদ ও কলহের সম্মুখীন হওয়ার পথ সুগম করে দিয়েছেন ডাঃ তুষার। ২০১১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন প্রজ্ঞাপন জারি ব্রাহ্মণবাড়িয়ার সংক্ষিপ্ত রূপ বি-বাড়িয়াকে আইনগতভাবে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য করে। 

এ ব্যাপারে মামলার বাদী ও জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল হোসেন রুবেল এ প্রতিবেদককে জানান, আসামীদের এ অপকর্মের জন্য সমগ্র জেলাবাসীর মতো আমিও অপমানিত ও মর্মাহত হয়েছি। তিনি বলেন, “বলদ বাড়িয়া” বলে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ৩২ লাখ মানুষকে অপমান করা হয়েছে। 
মামলার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক তদন্ত মুহাম্মদ শাহজাহান জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে মামলাটি রেকর্ড করা হবে।   

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com