সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
খাড়েরায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।। আড়াইবাড়ি চলন্তিকা চ্যাম্পিয়ন

খাড়েরায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।। আড়াইবাড়ি চলন্তিকা চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ‘খাড়েরা গ্রামের যুব সমাজের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যায় হাজার হাজার মানুষ এ ফাইনাল খেলা উপভোগ করেন। খেলায় কসবা গ্রামীণ ফোন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আড়াইবাড়ী চলন্তিকা।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তজার্তিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের অতিরিক্ত পুলিশ সুপার মো: ওবায়েদুল্লাহ বিপিএম (সেবা)।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাড়েরা মোহাম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি  মো: সেলিম মাষ্টার। খেলার উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো: আবু বক্কর । 
সাইফুল ইসলাম সোহাগের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুল হাই মাষ্টার ভূইয়া, শিল্পপতি মো:আনিসুল হক ভূইয়া,খাড়েরা মোহাম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মো:তাজুল ইসলাম পিয়ারা, খাড়েরা ইউনিয়নের সাবেক চেয়াম্যান  মো:আবু গোলাম জিলানী, খাড়েরা ইউনিয়ন আ.লীগের সভাপতি মো:আবু আব্দুল্লাহ ভূইয়া,সাধারণ সম্পাদক মীর হেলাল মোহাম্মদ হেলাল উদ্দিন,খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:তারেক মাহমুদ, বাংলাদেশ টাইলস ডিলার্স এন্ড ইম্পোটার্স এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক মো:আবু হামজা ,  কসবা উপজেলা যুবদল সভাপতি মো:কামাল উদ্দিন কামাল। জাতীয়তাবাদীদল, খাড়েরা ইউনিয়ন সভাপতি মো:মিজানুর রহমান মিজান, লন্ডন প্রবাসী মীর মোহাম্মদ আশিকুর রহমান কিবরীয়া, দৈনিক লাখোকন্ঠ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও  ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য বাহাদুর আলম, খাড়েরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম বিল্লাল।
এসময় বক্তারা বলেন- খেলাধুলা একটি শরীর চর্চা। সুস্থ দেহ-মন গঠনে এ চর্চা অনেক জরুরী। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। তিনি তরুণ ও যুব সমাজকে সামাজিক অনাচার, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। নিয়মিত পড়াশুনার পাশাপাশি সুস্থ সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। এই আয়োজনের সাথে জড়িত সকল সদস্যর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অতিথিরা। খেলা শেষে বিজয়ী দল কে ৩২ ইঞ্চি টিভি ও রানাআপ কে ২৪ টিভি তুলে দেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com