সংবাদ শিরোনাম
দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত
আমি শাসক হতে চাইনা, পৌরবাসীর সেবক হতে চাই; পৌর মেয়র নায়ার কবির

আমি শাসক হতে চাইনা, পৌরবাসীর সেবক হতে চাই; পৌর মেয়র নায়ার কবির

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী, বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, আমি শাসক হতে চাইনা, পৌরবাসীর সেবক হতে চাই।
বৃহস্পতিবার দিনব্যাপী শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বর থেকে শুরু করে শহরের টি.এ রোড, ঘোড়াপট্টি মোড়, দক্ষিণ কালিবাড়ি মোড়,জেলা পরিষদ মার্কেট, স্টেশন রোড, মৌড়াইল,ফারুকী মার্কেটসহ বেশ কয়েকটি এলাকার ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।  
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ্, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. লোকমান হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, হুমায়ুন কবির বিদ্যানিকেতনে অধ্যক্ষ জিন্নাত আরা, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, আসিফ টিউটোরিয়াল হোমের পরিচালক আসিফ ইকবাল খান, ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ অনিকসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাবেক উপমন্ত্রী প্রয়াত এড. আলহাজ্ব এড. হুমায়ুন কবির প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। 
শুভেচ্ছা বিনিময়কালে তিনি আরো বলেন, মানুষের জন্য সব সময় কাজ করেছি। আমি পুনরায় মেয়র পদে বিজয়ী হলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো। সেই সাথে অসমাপ্ত সকল রাস্তা, পরিচ্ছন্নতা নগরায়ন, ড্রেনেজ ব্যাবস্থা, ময়লার ড্রামপিং পয়েন্ট সহ সকল ক্ষেত্রে উন্নয়ন করবো। মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে মানুষের আমানত রক্ষা করবো। আমি শাসক হতে চাইনা, পৌরবাসীর সেবক হতে চাই।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com