সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ।। যুবক আটক

নাসিরনগরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ।। যুবক আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রহমত আলী-(৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চানপাড়া গ্রামের একটি জমি থেকে রহমত আলীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আপেল চৌধুরী-(২৩) নামে এক যুবককে আটক করেছে।
নিহত রহমত আলী উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের চানপাড়া গ্রামের মৃত ফালান ফকিরের ছেলে। পুলিশ  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহতের ভাই লিয়াকত আলী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার প্রায় সাড়ে ১০টার দিকে  তিনি ও তার পরিবারের লোকজন সাবেক ইউপি সদস্য আলমগীর চৌধুরীর বাড়ির পাশে চিৎকার শুনতে পান। পরে ঘর থেকে বের হয়ে জমিতে রহমত আলীর লাশ দেখতে পাই।  রাতেই বিষয়টি পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লিয়াকত আলী বলেন, তার ভাইকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কূপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তিনি বলেন, নিহত রহমত আলীর লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আপেল চৌধুরী নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com