সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক 

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের পৃথক অভিযানে হাবিবুর রহামন-(৩০) ও মুহসিন ভুইয়া-(৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) বিকেল পৌনে ৫ টা থেকে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট পর্যন্ত পৃথক দুটি অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ও সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আলাকপুর এলাকা থেকে তাদেরকে আটক করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার বিকেল পৌনে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের সামনে থেকে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের মিজান মিয়ার ছেলে হাবিবুর রহমানকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১১৩ বোতল স্কফ ও একটি সিএনজি উদ্ধার করে জব্দ করেন।
অপরদিকে, একই দিন সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের সময় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আলাকপুর এলাকায় অভিযান চালিয়ে জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত মহব্বত আলী ভুইয়ার ছেলে মুহসিনকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৪ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-১৪,ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com