সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
বিদেশে সুনামের পর বাংলা টিভি বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে; প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা

বিদেশে সুনামের পর বাংলা টিভি বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে; প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা

ব্রাহ্মণবাড়িয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ, আলোচনা সভা,শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে বাংলা টিভির ৬ষ্ট বর্ষে পদার্পন অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ আহমেদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহীন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আ ফ ম কাউসার এমরান, সহ সভাপতি মফিজুর রহমান লিমন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম প্রমুখ। প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহীম খান সাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির প্রতিনিধি ও টেলিভিশন জানার্লিষ্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আল-আমীন শাহীন। অনুষ্ঠানে স্বপ্ন আকাশ ছোঁয়া মানবিক সংস্থার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকরণ গ্রহণ করেন সংস্থার প্রতিষ্ঠাতা স্বর্ণালী আক্তার। সবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন, ইউরোপে সম্প্রচারের সুনামের পর বাংলাদেশেও বাংলা টিভি দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। বক্তারা বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, অনুষ্ঠান প্রদান ও পরিচালক ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ড. দিনাক সোহানী পিংকী সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com