সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নেওয়ার শঙ্কা প্রকাশ করে শফিকুলের সংবাদ সম্মেলন

আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নেওয়ার শঙ্কা প্রকাশ করে শফিকুলের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামী ১৭ অক্টোবর রোজ সোমবার অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে নিজের জয় ছিনিয়ে নেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন জেলা পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শফিকুল আলম এমএসসি।
গতকাল (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব শফিকুল আলম এমএসসি।
শফিকুল আলম এমএসসি তার লিখিত বক্তব্যে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোর জবরদস্তি করে আমার জয় ছিনিয়ে নেওয়ার জন্য অবৈধ তৎপরতা শুরু করেছেন। যা এখন ওপেন সিক্রেট। আল মামুন সরকার দলীয় ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্র দখল করে ভোটারদের ভোট ছিনিয়ে নেওয়ার জন্য ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে নির্বাচন কমিশনের পাশাপাশি সংবাদ মাধ্যমের সহযোগিতা কামনা করে শফিকুল আলম এমএসসি আরো বলেন, আল মামুন সরকার দলের সাধারন সম্পাদক হয়ে প্রকাশ্যে গ্রুপিং সৃষ্টি করে দলে বিভক্তি তৈরি করছে। ২০১৭ সালে জনপ্রতিনিধিদের ভোটে আমি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেও আমাকে বিদ্রোহী তকমা দিয়ে দলীয় পদপদবি থেকে শুরু করে সকল রাজনৈতিক কর্মকান্ড থেকে বঞ্চিত করেছেন আল মামুন সরকার। এছাড়াও বিগত উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোটি কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com