সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
কমলগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ

কমলগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই শান্তি সমাবেশ করেছে কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ।রোববার বিকাল ৩টায় পৌর পরিষদ প্রাঙ্গন থেকে উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের ভানুগাছ চৌমুহনীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ। কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শায়েক আহমেদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আসিফ নিয়াজ রনির সঞ্চালনায় সবাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম,আনোয়ার পারভেজ আলাল, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com