সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
মনোনয়ন বঞ্চিত হয়ে দল ছাড়লেন নবীনগর পৌর মেয়র মাঈন উদ্দিন

মনোনয়ন বঞ্চিত হয়ে দল ছাড়লেন নবীনগর পৌর মেয়র মাঈন উদ্দিন

নবীনগর সংবাদদাতা, সময়নিউজবিডি   ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছেন বর্তমান মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন। 
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। 
এদিকে এর আগে মোহাম্মদ মাঈন উদ্দিন মেয়র পদে নির্দলীয় প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। 
সংবাদ সম্মেলনে মাঈন উদ্দিন বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং দাবিদার ছিলাম। কোনো কারণ ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে দলের মনোনয়ন থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে।

তিনি আরো বলেন, আমার পক্ষে জনমত থাকার পরও কোনো কারণ ছাড়াই মেয়র থাকাকালীন অবস্থায় আমাকে দলের মনোনয়ন না দেয়ায় দলীয় কর্মকাণ্ড থেকে ও দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আমার কর্মের মূল্যায়ন করবে পৌরবাসী। তারাই আমার দল ও প্রতীক। নির্বাচন সুষ্ঠু হলে আমার বিজয় সুনিশ্চিত।

এদিকে মাঈন উদ্দিনকে মনোনয়ন না দেয়ার প্রতিবাদ হিসেবে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের বেশ কয়েকজন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবে কেন্দ্র থেকে বিএনপির প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। আর পদত্যাগের বিষয়টি আমি মাত্র শুনলাম।

উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর নবীনগর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com