সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ।। নিহত-৫

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ।। নিহত-৫

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আকরাম হোসেন-(২২), সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল আমিন মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া-(২৬), সদর উপজেলার মজলিশপুর গ্রামের শাহজাহানের ছেলে তুহিন হাসান-(২৫), একই উপজেলার মৈন্দ গ্রামের মুকবুল হোসেনের ছেলে লোকমান হোসেন-(২৩) ও রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান-(২১)।
আজ রবিবার (০৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রবিবার বিকেলে দুটি মোটরসাইকেল ঢাকা অভিমুখে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পেছনে থাকা অপর আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৫জন নিহত হন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com