সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
ডেঙ্গু প্রতিরােধে নিজ নিজ এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ সচেতনতার বিকল্প নেই ; পৌর মেয়র নায়ার কবির

ডেঙ্গু প্রতিরােধে নিজ নিজ এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ সচেতনতার বিকল্প নেই ; পৌর মেয়র নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, ডেঙ্গু প্রতিরােধে নিজ নিজ এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ সচেতনতার বিকল্প নেই। তাই সকলকে পৌর এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ডেঙ্গুর ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ডেঙ্গু মােকাবিলায় জনগনকে সচেতন করতে হবে। আমাদের সবার দায়িত্বশীলভাবে এখনই ডেঙ্গুকে মােকাবেলায় এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, করােনা ভাইরাস সম্পর্কে গুজব ছড়িয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। কেউ গুজবে কান দিবেন না। বর্তমান সরকার দেশকে এই প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্ত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বিদেশ থেকে আগতদের নিজ উদ্যােগেই নিজেদের ‘কােয়ারেন্টাইনে’ রাখার পরামর্শ দেন। তিনি পরিস্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারােপ করে বলেন, আমাদের সবাইকে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। নিজে সচেতন থাকতে হবে এবং অপরকেও সচেতন করে তুলতে হবে।বৃহস্পতিবার বিকালে মুজিববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যােগে পরিস্কার-পরিচ্ছন্ন ও মশক নিধন কর্মসূচির আওতায় মশক নিধন অভিযানের উদ্বােধনকালে এসব কথা বলেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, পৌর সচিব মোঃ সামছুদ্দিন, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা, মশক নিধন কার্যক্রমের সুপারভাইজার মোঃ বাছির মিয়া প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com