সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত -০৭।। নিহত-০১

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত -০৭।। নিহত-০১

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বৈশ্বিক করোনা ভাইরাস কুভিড-১৯ সংক্রমণে দিনদিন বেড়েই চলেছে আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা। এতে স্তব্ধ পুরো দুনিয়া। যার প্রভাব বাংলাদেশের বিভিন্ন স্থানেও ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থানের মতো ব্রাহ্মণবাড়িয়ায় ও ইতিমধ্যে ৭জন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্তের খবর নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন কার্যালয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডাঃ একরামউল্লাহ সংবাদমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন।      

এসময় সিভিল সার্জন সংবাদমাধ্যমকে জানান, আক্রান্তদের মধ্যে – ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২জন, আখাউড়া উপজেলায় ৩জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১জন ও নবীনগর উপজেলায় ১জন। এদের মধ্যে গতকাল শুক্রবার ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। সে জেলার নবীনগর উপজেলার বাসিন্দা।  

উল্লেখ্য, করোনা ভাইরাস কুভিড-১৯ সংক্রমণ সন্দেহে ব্রাহ্মণবাড়িয়া থেকে শনিবার পর্যন্ত ৬০ জনের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে।  

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                                   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com