সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
খুনী ও মাদক সম্রাজ্ঞী নারগিছ গ্রেপ্তার

খুনী ও মাদক সম্রাজ্ঞী নারগিছ গ্রেপ্তার

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকুড়ি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আসকর আলী মেয়ে একাধিক মাদক ও হত্যা মামলার পলাতক আসামী নারগিছ আক্তার ওরুপে লুৎফা (৩২) কে গ্রেপ্তার করেছে নাসিরনগর থানার পুলিশ। 
গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় নারগিছ সহ ৬ জনের বিরুদ্ধে আত্মহত্যার কাজে প্ররোচনা দেওয়ার অপরাধে মামলা হয়। 
জানা গেছে, নারগিছ সহ ৬ জন মিলে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের কারণে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের মোজাম্মল হকের ছেলে মাসরুল হক অপু (২৪) গত ১৪ এপ্রিল আত্মহত্যা করে। ওই ঘটনায় অপুর পিতা মোজাম্মল হক বাদী হয়ে নারগিছ সহ ৬জনকে আসামী করে নাসিরনগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। পরে আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা অনুমান ২ ঘটিকার সময় মামলার তদন্তকারী কর্মকর্তা নাসিরনগর থানা পুলিশের এস.আই  মোঃ ইব্রাহিম আকন্দ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ কায়দায় নারগিছকে গ্রেপ্তার করে। 
পুলিশ জানিয়েছে, আত্মহত্যার প্ররোচনার মামলা ছাড়াও নারগিছের বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুন্ড ও হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ  থানায় একাধিক মাদক মামলা রয়েছে। 
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ইব্রাহিম আকন্দ নারগিছের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com