সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
লালমনিরহাটে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সততা সমাজ কল্যাণ সংস্থা

লালমনিরহাটে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সততা সমাজ কল্যাণ সংস্থা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে হতদরিদ্রদের পাশে দাড়িয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সততা সমাজ কল্যাণ সংস্থা ভেলা বাড়ি, আদিতমারি, লালমনিরহাট। চলমান করোনা মহামারিতে নিম্ন আয়ের এবং হতদরিদ্রদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সংস্থাটি। ১০ মে (রবিবার) নিজস্ব অর্থায়নে ৫০০ হতদরিদ্রের হাতে জেলার আদিতমারি উপজেলার ভেলাবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে ত্রাণের প্যাকেজ তুলে দেন সংস্থাটির সদস্যগণ। এসময় উপস্থিত ছিলেন লালনিরহাট জেলার আদিতমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মনছুর উদ্দিন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সততা সমাজ কল্যাণ সংস্থা (এসএসকেএস) র’ চেয়ারম্যান মোঃ গোলাম সারোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবে দেশের অনেক মানুষ কর্মহীন হয়ে পরেছে। অসহায় সমাজের নিম্ন বিত্ত পরিবার গুলোও। আমাদের সংস্থার উদ্দোগে সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অসহায়দের পাশে দাড়াতে পেরে খুবই ভালো লাগছে। (এসএসকেএস) সংস্থার সাধারণ সম্পাদক মোছাঃ এলিফা আক্তার প্রামানিক বলেন, জাতির এ দুর্দিনে আমাদের সংস্থার সদস্যগন বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা মূলক প্রচারণা চালাচ্ছে। আজ ত্রাণ বিতরণ করলাম। দেশের বড় বড় বেসরকারী সংস্থা গুলোকে অসহায় ও কর্মহীনদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংস্থার সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ উপস্থিত অন্যান্য সদস্যগন সকলকে মহামারি করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সামাজিক দুরত্ব বজায় এবং সচেতন থাকার আহ্বান জানান। সেই সাথে দেশের অন্যান্য বেসরকারি সংস্থা সহ বিত্তশালীদের অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন (এসএসকেএস) সংস্থাটি।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com