সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
সরাইলে গরুর মাংসে হাড় বেশি দেয়া নিয়ে সংঘর্ষ।। আহত-২০

সরাইলে গরুর মাংসে হাড় বেশি দেয়া নিয়ে সংঘর্ষ।। আহত-২০


সরাইল প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর মাংস বেচাকেনা নিয়ে দুই উপজেলার লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার (০৭ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলার লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে তীব্র যানজট সৃষ্টি হয়।

জানা যায়, শুক্রবার সকাল ১০ টায় সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে এক মাংসের দোকানে কুট্টাপাড়া গ্রামের এক ব্যক্তি মাংস কিনতে যান। মাংসের দোকানী সদর উপজেলার খাটিখাতা এলাকার বাসিন্দা। মাংসে হাড় বেশি দেয়া নিয়ে দোকানির সঙ্গে ওই ব্যক্তির বাগবিতণ্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে সদর মডেল থানা ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল কবির জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com