সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
সময়নিউজবিডি টুয়েন্টিফোর ডটকম ‘র আইন উপদেষ্টা এড. ওসমান গণির ফেসবুক আইডি হ্যাক

সময়নিউজবিডি টুয়েন্টিফোর ডটকম ‘র আইন উপদেষ্টা এড. ওসমান গণির ফেসবুক আইডি হ্যাক

সময়নিউজবিডি রিপোর্ট  

শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল সময়নিউজবিডি টুয়েন্টিফোর ডটকম ‘র আইন উপদেষ্টা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ওসমান গণি- (৩) ফেসবুক আইডি হ্যাক করেছেন হ্যাকাররা। 


গত ০৫ জুন ২০১৯ ইং তারিখ পবিত্র ঈদ উল ফিতর এর দিনে হ্যাকাররা আইডিটি হ্যাক করেন। 

অ্যাডভোকেট ওসমান গণি (৩) জানান, একটি দুষ্কৃতিকারী হ্যাকার চক্র পরিকল্পিতভাবে আমার Md. Osman Goni নামে ফেসবুক আইডিটি হ্যাক করে আমার ফেসবুক বন্ধুদের কাছে টাকা চাচ্ছে। ইতিমধ্যে কয়েকজন ফেসবুক বন্ধু ইনবক্সে হ্যাকার চক্র টাকা চাওয়ার পর আমাকে মুঠোফোনে কল দিয়ে বিষয়টি নিশ্চিত হতে চাইলে আমি বিস্মৃত হয়ে অবাক হয়ে উদ্বেগ প্রকাশ করি। বিষয়টি অবগত হওয়ার পর আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু – বান্ধব, শুভাকাঙ্খী ও ফেসবুক বন্ধুদের আমার আইডিটি হ্যাক হয়েছে মর্মে মোবাইল ফোনে, বন্ধুদের ফেসবুক আইডিতে স্ট্যাটাস পোস্ট করে আইডি হ্যাক বিষয়ে অবগত করেছি। তিনি বলেন, আমার কোন বন্ধু- বান্ধব, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীদের হ্যাকারদের ফাঁদে পড়ে কোন প্রকার অর্থ লেনদেন সহ কোন রকম যোগাযোগ না করতে অনুরোধ করছি।   

  
এ ঘটনায় সরাইল থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে। সরাইল থানার সাধারন ডাইরী নং- ২৪৯, তারিখ-০৭/০৬/২০১৯ ইং।   

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com