সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে নাসিরনগরে জশনে জুলুছ পালিত

ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে নাসিরনগরে জশনে জুলুছ পালিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক জশনে জুলুছ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় হেলিপ্যাড চত্বরে এসে শেষ হয়।

জশনে জুলুছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী,দরবার শরীফের পীর মাশায়েখসহ কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন। 
পরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা  পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা  মুস্তাক আহমেদ, পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া প্রমুখ।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com