সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
সরাইলে চার ভুয়া পুলিশ-ম্যাজিষ্ট্রেট গ্রেপ্তার।। সিগন্যাল লাইট ও ওয়াকিটকি উদ্ধার

সরাইলে চার ভুয়া পুলিশ-ম্যাজিষ্ট্রেট গ্রেপ্তার।। সিগন্যাল লাইট ও ওয়াকিটকি উদ্ধার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চার ভুয়া পুলিশ ও ম্যাজিষ্ট্রেটকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হলেও রাতে পুলিশ বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রামপুর এলাকার ইসমাইল ভূইয়ার ছেলে রফিকুল ইসলাম-(৩৮), বরগুনা জেলার সদর উপজেলার গর্জনবুনিয়া গ্রামের কাশেম আলী খার ছেলে লিটন মিয়া-(২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দেওড়া গ্রামের উত্তর হাটির তোয়াজ উদ্দিনের ছেলে মিজান মিয়া-(৩২) ও একই উপজেলার দেওড়া গ্রামের বাগবাড়িয়া এলাকার নূর মিয়ার ছেলে মোঃ জহির মিয়া-(৪০)।
পুলিশ জানায়, বুধবার দুপুর ৩টার দিকে সরাইল উপজেলার উচালিয়াপাড়া মোড় এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা জেলার বিভিন্ন স্থানে নিজেদেরকে পুলিশ ও ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে প্রতারনা করতো। পরে তাদের প্রাইভেটকার তলাশী করে বিভিন্ন ধরনের স্টীকার, পুলিশের সিগন্যাল লাইট ও ওয়াকিটকি ওয়ারলেস সেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা জেলার বিভিন্ন স্থানে নিজেদেরকে পুলিশ ও ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে প্রতারনা করে আসছিলো। এ ঘটনায় বুধবার রাতে এএসআই ইউসুফ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com