সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
ডাক্তার ওবায়দুর রহমানের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ডাক্তার ওবায়দুর রহমানের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় স্বনামধন্য চিকিৎসক ও কুমিল্লা মেডিকেল কলেজের নেফ্রেলোজী বিভাগের সহকারী অধ্যাপক মরহুম ডাক্তার ওবায়দুর রহমানের স্মরণে ওষুধ কোম্পানি আল- মদিনার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শহীদ ডাক্তার মিলন সভাকক্ষে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেনের সভাপতিত্বে ও ডা. ফাইজুর রহমান ফয়েজের সঞ্চালনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন(বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রানা নুরুল সামস, ডা. এনামুল হাসান, সিনিয়র কনসালটেন্ট ফখরুল আলম আশেক, ফেরদৌস আহমেদ, ডা. এমএ মনসুর, মো. আখতার হোসেন ও ডা. ফৌজিয়া আক্তার।
পরে তার রুহের মাগফেরাত কামনায় করে বিশেষ দোয়া করা হয়। দোয়া করেন জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র মোহাদ্দেস ও জেলা ইদগাহের ইমাম হাফেজ মাওলানা মুফতি নোমান আল-হাবিবী। তিনি সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য দোয়া করেন।
উল্লেখ্য, সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান। করোনা সময়ে ফ্রন্ট লাইনে থেকে রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়েছেন। অসহায় ও গরীব মানুষকে বিনে পয়সায় চিকিৎসা সেবা দিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি) 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com