সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
ব্রাহ্মণবাড়িয়ায় সুবিধাবঞ্চিত শিশু ও হিজড়াদের মধ্যে শীতবস্ত্র বিতরন

ব্রাহ্মণবাড়িয়ায় সুবিধাবঞ্চিত শিশু ও হিজড়াদের মধ্যে শীতবস্ত্র বিতরন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর (হিজড়া) মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া শীতবস্ত্র ও নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাব প্রাঙ্গনে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন প্রধান অতিথি হিসেবে সুবিধাবঞ্চিতদের মধ্যে এই শীত বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, নির্বাহী ম্যাজিষ্ট্যাট রাজ কুমার বিশ্বাস,প্রশান্ত বৈদ্যসহ প্রশাসনের কর্মকর্তাগন। 
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ৪০জন শিশু ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১৫ জনের মধ্যে কম্বল ও বিভিন্ন ধরনের পন্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান বলেন, ইতিমধ্যেই জেলায় দেড় লক্ষাধিক মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে পাওয়া শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আগামী দিনেও ত্রান তৎপরতা ও কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com