সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ব্রাহ্মণবাড়িয়ায় ডিসি হায়াত উদ-দৌলা খান’র কোভিড ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে জেলায় ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় ডিসি হায়াত উদ-দৌলা খান’র কোভিড ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে জেলায় ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও করোনা ফ্রন্ট ফাইটার হায়াত উদ-দৌলা খান এর কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে জেলায় করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

করোনা ভ্যাকসিন গ্রহণ করছেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ।

রবিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

চতুর্থ ভ্যাকসিন গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন।

কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধনের পর সরকারী কর্মকর্তা হিসেবে প্রথম করোনার ভ্যাকসিন গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, চিকিৎসক হিসেবে দ্বিতীয় করোনা ভ্যাকসিন গ্রহণ করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, তৃতীয় ভ্যাকসিন গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ ও চতুর্থ ভ্যাকসিন গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com