সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আখাউড়া পৌর নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হলেন আ’লীগ প্রার্থী কাজল

আখাউড়া পৌর নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হলেন আ’লীগ প্রার্থী কাজল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

চতুর্থ ধাপের পৌর নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল। এ নিয়ে টানা তিনবার মেয়র পদে নির্বাচিত হয়ে হ্যাট্টিক অর্জন করলেন কাজল। 
রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ থেকে বিকেল পর্যন্ত ইভিএম এর মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় পৌরসভার ৯ টি ওয়ার্ডে। 

আখাউড়া পৌর নির্বাচনের একটি কেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতির একাংশ।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজল ১৫ হাজার ১৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মোঃ জয়নাল আবেদীন আব্দু পেয়েছেন ৭৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক পৌর মেয়র নুরুল হক ভুইয়া তালগাছ প্রতীকে পেয়েছেন ৫৯৫ ভোট ও অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২১১ ভোট।

আখাউড়া পৌর নির্বাচনে ভোটারদের সারিবদ্ধ দীর্ঘ লাইন।

এদিকে, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট প্রদানের মাধ্যমে মেয়র পদে তৃতীয়বারের মতো বিজয়ী করায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাকজিল খলিফা কাজল। তিনি কোন রকম বিশৃঙ্খলা ছাড়া সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ করায় নির্বাচন কমিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। 
ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও আখাউড়া পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com