সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ব্রাহ্মণবাড়িয়ায় অভিমানে আত্মহত্যা করলেন ছাত্রলীগ নেতা রাদিফ

ব্রাহ্মণবাড়িয়ায় অভিমানে আত্মহত্যা করলেন ছাত্রলীগ নেতা রাদিফ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করলেন আদনান হোসেন রাদিফ (১৬) নামে এক ছাত্রলীগ নেতা। 
মঙ্গলবার (০৯ মার্চ) রাতে জেলা শহরের কলেজপাড়া এলাকায় নিজ শোবার ঘরে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেন। মঙ্গলবার সকালে রাদিফের শোবার ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পুলিশ।
নিহত আদনান হোসেন রাদিফ জেলার কসবা উপজেলার মঈনপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের ছেলে। সে এবছর কসবার একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিলো।
পুলিশ জানায়, সম্প্রতি রাদিফ তার বাবা মায়ের কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার বাইনা করেন। এতে রাদিফের বাবা-মা রাজি না হওয়ায় গতকাল সোমবার মা ও বোন বাসায় না থাকায় অভিমান করে তার শোয়ার ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে আজ মঙ্গলবার সকালে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন। 

এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।  
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com