সংবাদ শিরোনাম
বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ ডাকসু নির্বাচন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসির আইডি হ্যাক করে পোষ্ট,থানায় জিডি
জাবিয়া স্কোপ ইউনিটি ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্ঠিত।। ভাদেশ্বরা ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন

জাবিয়া স্কোপ ইউনিটি ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্ঠিত।। ভাদেশ্বরা ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সহাতা গ্রামে জাবিয়া স্কোপ ইউনিটি ক্রিকেট লীগ -২০২১ ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে রামরাইল ইউনিয়নের সুহাতা আব্দুল কুদ্দুস ক্রিকেট গ্রাউন্ডে এ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

স্কোপ ২০১২ এর ব্যবস্থাপনায় ও সাউদার্ন ক্রিকেট কাউন্সিলের সহযোগীতায় জাবিয়া স্কোপ ইউনিটি ক্রিকেট লীগের ফাইনাল ভাদেশ্বরা ফ্রেন্ডস ক্লাব দল বনাম চানপুর ক্রিকেট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ভাদেশ্বরা ফ্রেন্ডস ক্লাব দল চ্যাম্পিয়ান ও চানপুর ক্রিকেট একাদশ রানার্সআপ হয়। পরে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, এফবিসিসিআই এর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন মহিউদ্দিন খোকন, রামরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলামিনুল হক পাভেল।

চ্যাম্পিয়ান দলকে ২০ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করছেন অতিথিগন।

খেলায় কো-স্পন্সর ছিলেন তৈরি পোষাকের স্বনামধন্য জনপ্রিয় ব্র্যান্ড জাবিয়া বাই বিগবাজার ও মানসম্মাত খাবারের বিশ্বস্ত গ্রীনচিলি রেস্টুরেন্ট। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com