সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে সেচ কাজে প্রভাবশালীদের বাঁধা সংক্রান্ত শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিজয়নগরে সেচ কাজে প্রভাবশালীদের বাঁধা সংক্রান্ত শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের প্রভাবশালী জালাল মিয়ার সেচ কাজে বাঁধা দেওয়ায় ৪০ বিঘা জমিতে চাষ করতে পারেনি মর্মে জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভিতে গত ১২ মার্চ ২০২১ ইং তারিখে একটি ভিভিও সংবাদ প্রকাশ করা হয়েছে। যা আমিসহ এলাকাবাসীর চোখে পড়েছে। জনপ্রিয় এ টেলিভিশনে যারা সাক্ষাৎকার দিয়েছেন ও যেসব তথ্য দিয়েছেন তা পুরোপুরি মিথ্যা বানোয়াট ও উদ্দ্যেশ্য প্রণোদিত। যার বিন্দু পরিমাণ সত্যতা নেই। যার প্রমাণস্বরূপ উপজেলা কৃষি কর্মকর্তার বক্তব্যই যথেষ্ট।  
এদিকে সংবাদে যারা সাক্ষাৎকার দিয়েছেন তাদের মধ্যে সাহেরা খাতুন বলেছেন কাজে বাঁধা দেওয়ায় তার ৪০ বিঘা জমিতে ব্যুরোধান উৎপাদন করতে পারেননি। প্রকৃত পক্ষে ঐ বৃদ্ধার সেখানে ৪০ বিঘা জমিই নেই। 
হৃদয় আহমেদ জালাল জানান, আমি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেছি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করে যাচ্ছি। একটি পক্ষ আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করতে কিছু সংখ্যক দালাল, আদমবেপারি ও কুচক্রী মহলকে লেলিয়ে দিয়ে সম্মানিত সাংবাদিক ভাইদেরকে মিথ্যা বানোয়াট তথ্য ও বক্তব্য দিয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন “মাই টিভি” তে একটি সংবাদ প্রকাশ করেন। যা পুরোপুরি মিথ্যা। আমি এ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরণের মিথ্যা বানোয়াট বক্তব্য থেকে বিরত থাকতে অনুরোধ করছি। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com