সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সুস্থ ধারার সংস্কৃতি সমাজকে সমৃদ্ধ করে ; মোকতাদির চৌধুরী এমপি

সুস্থ ধারার সংস্কৃতি সমাজকে সমৃদ্ধ করে ; মোকতাদির চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট লেখক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, সুস্থ ধারার সংস্কৃতি সমাজকে সমৃদ্ধ করে। সমাজের উপকারে সহায়ক হয়। অসাম্প্রদায়িক চেতনায় কুসংস্কারমুক্ত সমাজ বিনির্মাণে সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। 
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে একাডেমি সম্মাননা ২০১৮-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি হায়াত উদ-দৌলা খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব এস আর ওসমান গনি সজীব এর সঞ্চালনায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ফাহিমা খাতুন। এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রঈছ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। 

সম্মাননাপ্রাপ্ত শিল্পীরা হলেন- ২০১৮ সালে সঙ্গীতে রাধা গোবিন্দ চক্রবর্তী, নাট্যকলায় দীপক কুমার পাল, যাত্রা শিল্পে লিল মোহন সরকার যন্ত্রসংগীতে দিলীপ বণিক এবং আবৃত্তিতে তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক সাংবাদিক মোঃ মনির হোসেন। ২০১৯ সালে সঙ্গীতে সম্মাননা পেয়েছেন শাহ মোঃ শাহনুর সাঁই, নাট্যকলায় পেয়েছেন আলাউদ্দিন খাঁন, লোক সঙ্গীতে পেয়েছেন মাহফুজা বেগম, যন্ত্রসংগীতে আবিদুল হোসেন বাবুল এবং চারুকলায় সম্মাননা পেয়েছেন বাকপ্রতিবন্ধী বাবুল মিয়া। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com