সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
২৫ মার্চ “গণহত্যা দিবস” উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কর্মসূচী

২৫ মার্চ “গণহত্যা দিবস” উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কর্মসূচী

২৫ মার্চ ১৯৭১ সালের কালরাত্রিতে বাংলাদেশে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক নিরস্ত্র মুক্তিকামী বাঙ্গালীদের উপর চালানো নির্মম গণহত্যা স্মরণে ইউনিভার্সিটি অব ব্রাহ্মনবাড়িয়া” এর আয়োজনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
এ উপলক্ষ্যে ২৫ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ টায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গণহত্যার উপর নির্মিত প্রামান্য তথ্যাচিত্র জহির রায়হান পরিচালিত ‘স্টপ জেনোসাইড’ প্রদর্শন করা হবে। 
তথ্যচিত্র প্রদর্শনি শেষে সন্ধ্যা সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ২৫ মার্চ কালরাত্রিতে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। ২৫ মার্চ কালরাত্রির অর্ধশতবর্ষ পূর্তির এই সময়টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে গণহত্যার বিশেষ ভাব ও আঙ্গিক ফুটিয়ে তোলা হবে। ২৫ মার্চের এই আয়োজনে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ফাহিমা খাতুন সহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com