সংবাদ শিরোনাম
বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড
আখাউড়ায় লকডাউনে লাঠিপেটার শিকার হলেন অটো-চালক সোহাগ

আখাউড়ায় লকডাউনে লাঠিপেটার শিকার হলেন অটো-চালক সোহাগ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে সরকারের দেওয়া এক সপ্তাহের লকডাউন চলাকালের প্রথম দিনেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লাঠিপেটার শিকার হলেন হতদরিদ্র অটোচালক সোহাগ। সোহাগ জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা।
বুধবার (১৪ এপ্রিল) সকালে লকডাউন চলাকালে আখাউড়ায় এক পুলিশ কনস্টেবলের লাঠিপেটার শিকার হন।
লাঠির আঘাতে সোহাগের হাত ফুলে যায়। তবে বর্তমানে সে মোটামুটি সুস্থ্য আছেন বলে জানিয়েছেন সোহাগের পরিবার। 

এদিকে, বুধবার সকালে আখাউড়ায় এক পুলিশ কনস্টেবলের লাঠির আঘাতে সোহাগ হাতে ব্যথা পেয়ে কাঁদছিলো এই রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে লাঠিপেটার শিকার বিজয়নগর উপজেলার অটোচালক মোঃ সোহাগের বাড়িতে আর্থিক ও বিভিন্ন সহযোগিতা নিয়ে ছুটে যান মানবিক ছাত্রলীগ নেতা শেখ আশিকুর রহমান নাঈম।

আর্থিক সহযোগিতা নিয়ে আটো-চালক সোহাগের বাড়িতে ছাত্রলীগ নেতা শেখ আশিকুর রহমান নাঈম।

তার বাড়িতে গিয়ে জানা যায়, সোহাগের বাবা খুবই অসুস্থ। ঘরে খাবার নেই তাই পেটের দায়ে কিছু রুটি রুজির আশায় অটো নিয়ে বেড়িয়েছিল সোহাগ। ছাত্রলীগ নেতা নাঈম এর সহযোগিতা পেয়ে পরিবারটি স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ছবিতে দেখা যাচ্ছে ভাঙাচোরা মাটির ঘরে পরিবারটি অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। নাঈম দীর্ঘ দিন যাবত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে তাদের যথাসাধ্য সহযোগিতা করছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com