সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
রোজার জন্য নিয়ত অত্যাবশ্যক

রোজার জন্য নিয়ত অত্যাবশ্যক

হাদিস শরিফে এরশাদ হয়েছে প্রত্যেক (আমল) এবাদতের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল(বুখারী শরিফ)। নিয়তের আভিধানিক অর্থ হচ্ছে কোন বিষয়ে মনে দৃঢ় সংকল্প করা। রোজা যেহেতু গুরুত্বপূর্ণ এক এবাদত তাই ফরজ রোজার ও নিয়ত করা অত্যাবশ্যক। নিয়ত ব্যতীত রোজা হবেনা।
উম্মাহাতুল মু’মিনিন হজরত হাফসা (রা:) বলেছেন, নবী করীম(সা:)এরশাদ করেছেন যে, যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবেনা  তার রোজা পরিপূর্ণ হবেনা।(আবু দাউদ শরিফ)। উক্ত হাদিস পর্যালোচনা করে ই ইসলামী চিন্তাবিদ ও গবেষকরা এই মর্মে সিদ্ধান্ত দিয়েছেন যে দ্বী-প্রহরের আগেই রোজার নিয়ত করে নিতে হবে। প্রতি রোজার জন্য পৃথক পৃথক নিয়ত করতে হবে।একদিন নিয়ত করে পুরো রমজান মাসের রোজা রাখা যতেষ্ট হবেনা।

নিয়ত মনে মনে করে নিলে ই হয়ে যাবে।রোজার নিয়ত মনেমনে এইভাবে করে নিবে যে, হে আল্লাহ, তুমার সন্তুষ্টি অর্জনের জন্য আগামীকালের ফরজ রোজা রাখার নিয়ত করেছি। অতএব  তুমি আমার পক্ষ থেকে তা কবুল কর।নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
রোজা সহীহ শুদ্ধ হবার জন্য নিয়ত আবশ্যক যেহেতু কোন আমল ই নিয়ত ব্যতীত গ্রহণযোগ্য নয় তাই আমাদের সকলকে নিয়ত সহকারে ই রোজা রাখতে হবে। আল্লাহতায়ালা আমাদের সকলকে সহীহ শুদ্ধ ভাবে মাহে রমজানের রোজা রাখার তাওফিক দান করুণ, আমিন।

লেখকমুফতী মোহাম্মদ এনামুল হাসান, (নাজিমে দারুল ইকামাহ), জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরী শিক্ষালয়, কাজীপাড়া , ব্রাহ্মণবাড়িয়া। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com