সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
র‍্যাবের অভিযানে দুই হেফাজত কর্মী আটক

র‍্যাবের অভিযানে দুই হেফাজত কর্মী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
হেফাজতে ইসলামের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ বিল্লাল মিয়া- (৩৮) ও মোঃ ফাহিম (২৫) নামে দুইজনকে আটক করেছেন র‍্যাব।
 
গতকাল ২৪ এপ্রিল দিবাগত রাত দেড়টার সময় জেলা শহরের শেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব।
 
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের উত্তর শেরপুর মহল্লার ইব্রাহিম মিয়ার ছেলে মোঃ বিল্লাল মিয়া ও একই মহল্লার ভাড়াটিয়া ও হবিগঞ্জের লাখাই উপজেলার বামইকাটিয়ারা গ্রামের মৃত সঞ্জব আলীর ছেলে মোঃ ফাহিম। 
 
র‍্যাব-১৪,সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা আসামীরা হেফাজতের তাণ্ডবের সময় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত ছিলেন। তাণ্ডবের ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি দেখে তাদেরকে সনাক্ত করে আটক করা হয়েছে। তিনি বলেন, আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-৪৩, তারিখ- ২৭/০৩/ ২০২১, ধারা- ১৪৭/ ১৪৮/১৪৯/১৮৬/ ৩৪১/ ৩৩২/ ৩৫৩/৪৩১/৪২৭/৩৪ পেনাল কোড, মূলে গ্রেফতার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, নাশকতাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com