সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আশুগঞ্জে প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 

আশুগঞ্জে প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কুদ্দুস মিয়া (৪০) ও রমজান মিয়া (৩৮),  গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়ককের জেলার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন আশুগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত কুদ্দুস মিয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামোড়া গ্রামের আলতাফ আলীর ছেলে ও রমজান মিয়া একই ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের হাজী আব্দুল হামিদের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ককের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম একটি প্রাইভেটকার আটক করেন। এসময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করেন। এসময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার জড়িত আছে বলেও জানান ওসি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com