সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
র‍্যাবের অভিযানে আশুগঞ্জে ফেন্সিডিল ও পিকআপসহ তিন মাদক ব্যবসায়ী আটক

র‍্যাবের অভিযানে আশুগঞ্জে ফেন্সিডিল ও পিকআপসহ তিন মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ২৩৬ বোতল ফেন্সিডিল ০১ টি পিকআপ ও মাদক বিক্রয়ের নগদ সাড়ে ৯ হাজার টাকাসহ মোঃ আতাউর রহমান(৩৪), মোঃ আল আমিন (৩৩), মোঃ নাইম মিয়া (২৬) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গতকাল বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় ঢাকা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব।
গ্রেপ্তারকৃত মোঃ আতাউর রহমান নরসিংদী জেলার মাধবদী উপজেলার চৌয়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে ও মোঃ আল আমিন একই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে এবং মোঃ নাইম মিয়া একই জেলার পলাশ উপজেলার দক্ষিন উত্তর চন্দন এলাকার সিরাজ মিয়ার ছেলে।
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে ফেন্সিডিল দেশের অভ্যন্তরে নিয়ে আসতো।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com