সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের এক সদস্য গ্রেপ্তার।। ৩ টি মোটরসাইকেল উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের এক সদস্য গ্রেপ্তার।। ৩ টি মোটরসাইকেল উদ্ধার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে মোঃ বিশাল (২২) নামে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেপ্তার করেছেন। এসময় তার কাছ থেকে ৩ টি মোটরসাইকেল উদ্ধার করেন র‍্যাব।
শুক্রবার (০৭ মে) দুপুর দেড়টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র‍্যাব। গ্রেপ্তারকৃত বিশাল ঐ এলাকার মাসুম মিয়ার ছেলে।
র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শুক্রবার দুপুরে র‍্যাব-১৪, সিপিসি-০৩ ভৈরব র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল জেলা শহরের কান্দিপাড়ায় অভিযান পরিচালনা করে চোরাই চক্রের সক্রিয় সদস্য মোঃ বিশাল কে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃত বিশালের দখলে থাকা এবং তার দেওয়া তথ্যমতে কান্দিপাড়ার বিভিন স্থানে তল্লাশী করে ০৩ টি চোরাইকৃত রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল গুলোর আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা।
র‍্যাব-১৪, সিপিসি-০৩ ভৈরব র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com