সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে হত্যাসহ অর্ধডজন মামলার আসামী গ্রেপ্তার

সরাইলে হত্যাসহ অর্ধডজন মামলার আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুটি হত্যা মামলাসহ অর্ধডজনেরও অধিক মামলার আসামী বকুলকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার বিকেলে উপজেলার কাটানিসার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ এ্যাসল মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত বকুল ইউপি সদস্য মিজান মিয়ার প্রতিপক্ষের অন্যতম নেতা। তিনি আনোয়ারা হত্যা মামলার এক নম্বর আসামী। দীর্ঘদিন কারাভোগের পর গত ২৯ এপ্রিল জামিনে বাড়িতে আসেন। বাড়িতে আসার একদিন পরই ১ মে গভীর রাতে বকুলের নেতৃত্বে হত্যা মামলার বাদী পক্ষের জমির আধা কাঁচা ধান কেটে নিয়ে যায়। এরই জেরধরে বুধবার বিকেলে বকুলকে গ্রেপ্তার করে পুলিশ।
সরাইল থানা পুলিশ সূত্র জানায়, বকুল মিয়া শুধু আনোয়ারা হত্যা মামলার প্রধান আসামী নন। তিনি ২০১৫ সালে তার ভাগিনা হত্যা মামলার দ্বিতীয় আসামী (জিআর-৪৬৭/১৫)। এ ছাড়া পুলিশ বাদী হয়ে দায়ের করা অস্ত্র মামলারও (জিআর-২০৫/২০) আসামী তিনি। পুলিশ এ্যাসল মামলা, দাঙ্গা ও সংঘর্ষের মামলার আসামীর তালিকায়ও তার নাম রয়েছে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএমএম নাজমুল আহমেদ বলেন, বকুল মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় অর্ধ ডজনেরও বেশী মামলা রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com